পিতৃত্ব পরীক্ষায় রাজি বিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারের ঊষালগ্নেই জটিল এক ঝামেলায় জড়িয়ে গেছেন পপতারকা জাস্টিন বিবার। ভক্ত মারায়া ইয়েটার মামলা ঠুকেছেন তাঁর বিরুদ্ধে। দাবি করছেন, বিবারই তাঁর চার মাস বয়সী ছেলের বাবা। তরুণ তারকা বিবার শুরু থেকেই এ দাবি নাকচ করে আসছেন। গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজের সঙ্গে এখন প্রেম চলছে বিবারের। পিতৃত্ববিষয়ক সমস্যা এখানে বাগড়া দিতে বসেছে। বিবার বলছেন, ‘পুরো বিষয়টি দেখছেন আইনজীবীরা। প্রয়োজন হলে পিতৃত্ব পরীক্ষায় অবতীর্ণ হতেও আমি রাজি।’ তবে তিনি ইয়েটারের মুখোমুখি হয়ে সময় নষ্ট করতে রাজি নন। মুম্বাই মিরর।