পিতৃত্বকালীন ছুটি ১০ মাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ সরকার পিতৃত্বকালীন ছুটি দুই সপ্তাহ থেকে বাড়িয়ে ১০ মাস করার পরিকল্পনা করছে। দেশটির উপপ্রধানমন্ত্রী নিক ক্লিগ বলেছেন, সন্তান জন্মদান শেষে মা কাজে যোগ দেওয়ার পর সন্তানের পাশে থাকাটা বাবার জন্য খুবই জরুরি। তিনি বলেন, পিতৃত্বকালীন ছুটি সন্তানের মা-বাবা উভয়ে পরামর্শ করে নিতে পারবে। অর্থাত্ নবজাতকের মঙ্গলের জন্য যে সময়টা তাঁদের কাছে উপযুক্ত বলে মনে হবে তখনই এই ছুটি নিতে পারবেন একজন বাবা। তবে বেতনভাতাসহ দীর্ঘ এ পিতৃত্বকালীন ছুটির পরিকল্পনাকে ‘সম্পূর্ণ দুঃস্বপ্ন’ বলে সমালোচনা করেছেন দেশটির ব্যবসায়ী নেতারা।—বিবিসি