পিন্টু, তৌহিদসহ ১৮৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, ডিএডি তৌহিদ, আওয়ামী লীগের নেতা তোরাব আলীসহ ১৮৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষ হয়েছে। তবে অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন চলছে। আজ বুধবার বিচারক জহুরুল হক সকালে বিচারক এজলাসে আসার পর মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদনটি নাকচ করে দেন। এরপরই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। আদালত এ সময় আসামিদের কাছে তাঁরা দোষী না-নির্দোষ তা জানতে চান।আজ বুধবার সকাল ১০টার দিকে ঢাকা আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে এ শুনানি শুরু হয়েছে। এ আদালতে পিলখানা বিদ্রোহের সময় হত্যাকাণ্ড, লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুরসহ বিভিন্ন অপরাধে বিচার হচ্ছে। গত ২৩ মে রাষ্ট্রপক্ষ এ মামলার ৮৪৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো শেষ করে। এরপর আদালত আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনতে শুরু করেন। প্রথম দিনে ১১ জন, দ্বিতীয় দিনে ১৬৯ জন, তৃতীয় দিনে ২১৫ জন এবং শেষ দিনে ৪৫২ জন আসামির পক্ষে আইনজীবীরা বক্তব্য তুলে ধরেন। আসামির আইনজীবীরা অব্যাহতি দেওয়ার পক্ষে নানা যুক্তি তুলে ধরে আদালতে বক্তব্য দেন। ১২ জুলাই অব্যাহতির শুনানি শেষ হয়ে যায়।