পিন্টুর জামিনের কার্যকারিতা ১০ দিনের জন্য স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যাকাণ্ড মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর জামিন মঞ্জুর করে দেওয়া হাইকোর্টের আদেশের কার্যকারিতা ১০ দিনের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। এই সময়ের মধ্যে সরকারকে নিয়মিত লিভ টু আপিল দায়ের করার নির্দেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন জামিন স্থগিতের জন্য সরকারপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।নাসিরউদ্দিন আহমেদের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জামিন আদেশ বহাল রাখার যুক্তি তুলে ধরেন।অন্যদিকে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং এ মামলার বিশেষ কৌঁসুলি আনিসুল হক জামিন আবেদনের বিরোধিতা করেন।এর আগে এ মামলায় গতকাল সোমবার নাসিরউদ্দিন আহমেদকে বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন দেন।উল্লেখ্য, গত বছর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। এর মধ্যে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ওই বছরের ১০ জুন পিন্টুকে গ্রেপ্তার করা হয়।