পিরোজপুর: শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক গণশুনানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্রর পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে ৩১ ডিসেম্বর শংকরপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে ‘দরিদ্র ও প্রান্তিক জনগণের শিক্ষা-স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মিজানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তপন বসু। সুপ্র জেলা কমিটির সম্পাদক মঈনুল আহসানের সঞ্চালনে বিচারক প্যানেলে ছিলেন এমএ মান্নান, সনাক আহ্বায়ক প্রতুল ব্রহ্ম, মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মণ্ডল প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ‘সকলের জন্য কল্যাণ’র নির্বাহী পরিচালক শামিমা রানী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাটক পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্যরা।