পিরোজপুরে অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী থেকে গতকাল গভীর রাতে পুলিশ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—একটি দেশি কাটা বন্ধুক, একটি দেশি তৈরি পিস্তল, তিন রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি ও দুটি বারো বোর রাইফেলের গুলি।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব খান দাবি করেন, সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ শফি উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গতকাল শুক্রবার রাত ১২টার দিকে তুষখালীর অতুল প্রসাদ ব্যাপারির বাড়ির সীমানায় অভিযান চালিয়ে ওই অস্ত্রগুলো উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।