পিরোজপুরে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান দুলালকে অস্ত্রসহ আটক করেছেন র্যাব-৮-এর সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগাজিন ও দুই হাজার জাল টাকা উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ক্যাপ্টেন জাকির হোসেনের নেতৃত্বে র্যাব-৮-এর একটি দল ইউনিয়নের পৈকখালী বাজার থেকে তাঁকে আটক করে। ক্যাপ্টেন জাকির হোসেন জানান, আটক ইউপি চেয়ারম্যান র্যাবের হেফাজতে আছেন।