পিরোজপুরে ইউপি চেয়ারম্যানের বাসায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেনের পিরোজপুর শহরের বাসায় গতকাল শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা এ সময় টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।আলতাফ হোসেন পরিবার নিয়ে শহরের সিআই পাড়া এলাকায় থাকেন। তাঁর বাসার কাছেই সহকারী পুলিশ সুপারের কার্যালয় এবং পুলিশ কর্মকর্তাদের বাসা। আলতাফ হোসেন জানান, গতকাল রাতে তিনি দুর্গাপুর ইউনিয়নে তাঁর গ্রামের বাড়িতে ছিলেন। শহরের বাসায় ছিলেন তাঁর স্ত্রী ও মা।আলতাফ হোসেনের স্ত্রী আইনুন্নাহার জানান, রাত ১১টার দিকে তিনি এশার নামাজে বসলে চারজনের একটি ডাকাত দল তাঁর মুখ বেঁধে ফেলেন। তারপর তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে স্টিলের আলমারির চাবি চান। তিনি চাবি দিতে অস্বীকৃতি জানালে ডাকাতেরা তাঁর মাথায় পিস্তল দিয়ে আঘাত করে। এরপর তিনি চাবি দিলে তারা আলমারি খুলে তাতে থাকা সোয়া দুই লাখ টাকা ও ৩৫ ভরি স্বর্ণ লুটে নেয়।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।আলতাফ হোসেন জানান, তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।