পিরোজপুরে ইউপি চেয়্যারম্যানকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌড়িপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান দুলালকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ছিলেন। স্থানীয় ব্যক্তিরা জানান, আক্তারুজ্জামান দুলাল তাঁর দুই সহযোগীকে নিয়ে আজ সকালে গ্রামের বাড়ি শ্রীপুর থেকে ভান্ডারিয়া সদরে যাচ্ছিলেন। পথে ভান্ডারিয়া-শ্রীপুর সড়কের পূর্ব ভান্ডারিয়া এলাকায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান প্রথম আলো ডটকমকে ইউপি চেয়ারম্যান হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে দেশি অস্ত্র ব্যবহার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও তিনি জানান।নিহত চেয়ারম্যান আক্তারুজ্জামান দুলালের স্ত্রী জেসমিন আক্তার ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তাঁদের একমাত্র মেয়ে কানাডায় পড়াশোনা করছেন।চেয়ারম্যানের স্বজনেরা জানান, দুলাল জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ছিলেন। তিনি চারবার গৌড়িপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। এলাকায় তাঁর শত্রু আছে, তাদের কেউ তাঁকে হত্যা করে থাকতে পারে বলে তাঁরা দাবি করেন।