পিরোজপুরে ইভ টিজিংয়ের দায়ে ২ বখাটের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর সদর উপজেলার টোনা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আজ শনিবার দুই বখাটের কারাদণ্ড হয়েছে। এঁদের মধ্যে শিপন (২১) নামের একজনকে ছয় মাসের এবং মামুন নামের আরেকজনকে (১৮) দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. নুরুল হাফিজ জানান, উপজেলার টোনা এলাকার শাহাবুদ্দিন খানের ছেলে শিপন এবং হেমায়েত মিয়ার ছেলে মামুন এক স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। আজ ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে তাঁরা উত্ত্যক্ত করতে গেলে পুলিশ তাঁদের আটক করে। পরে আদালত তাঁদেরকে কারাদণ্ড দেন।