পিরোজপুরে গেছেন ট্রাইব্যুনালের কৌঁসুলিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট এলাকা পরিদর্শনে গেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলিরা। আজ বৃহস্পতিবার সকালে তাঁরা পিরোজপুর পৌঁছান। প্রসিকিউটর দলের সঙ্গে থাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন জানান, বেলা ১১টায় পিরোজপুর সার্কিট হাউসে তাঁরা সুধী সমাবেশ করেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা দুটি মামলার বাদীর বাড়ি ওই এলাকায়। এ নিয়ে তাঁরা অষ্টমবার পিরোজপুরে গেলেন। সরকারি কৌঁসুলিদের মধ্যে রয়েছেন সৈয়দ রেজাউর রহমান, সৈয়দ হায়দার আলী, মোহাম্মদ আলী, আ. রহমান হাওলাদার, আলতাফ উদ্দিন আহম্মেদ, শহিদুর রহমান ও ফজিলাতুন নেছা। এ ছাড়া রয়েছেন সিআইডির পরিদর্শক ওবায়দুল।