পিরোজপুরে জমিসংক্রান্ত বিরোধে খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরে আজ বুধবার সকালে মোক্তার আলী মোল্লা (৭০) নামের একজন খুন হয়েছেন। জেলার নাজিরপুর উপজেলার সাতকাছিমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোক্তার পেশায় একজন সুপারি ব্যবসায়ী। নাজিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোশারেফ হোসেন খান জানান, সাতকাছিমিয়া এলাকার মোক্তার আলীর সঙ্গে একই এলাকার নাজমা বেগমের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে মোক্তার আলী তাঁর সাতকাছিমিয়া বাড়ি থেকে নাজিরপুর বাজারে আসার পথে একদল লোক তাঁকে আটকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মোক্তারকে মৃত ঘোষণা করেন।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নাজমা বেগমকে আটক করা হয়েছে।