পিরোজপুরে ডাকাতদের গুলিতে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি বন্দর বাজারে গতকাল শুক্রবার রাতে ডাকাতি হয়। এ সময় ডাকাতদের গুলিতে ১০ ব্যক্তি আহত হয়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী জানায়, গতকাল রাত দুইটার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি সশস্ত্র ডাকাত দল শ্রীরামকাঠি বন্দর বাজারে ঢুকে বিভিন্ন দোকানে লুটপাট করতে থাকে। এ সময় বাজারের লোকজন চিত্কার শুরু করলে আশপাশের এলাকার বাসিন্দারা এসে ডাকাতদের প্রতিহত করার চেষ্টা চালায়। ডাকাতেরা তখন গুলি ও বোমা ছোড়ে। এতে সমীর শীল, বাদশা শেখ, সুমন ঢালী, আরিফ, গৌরাঙ্গ, রাহুল ঢালীসহ ১০ জন গুলিবিদ্ধ হয়। ব্যবসায়ীদের দাবি, ডাকাতেরা ৫০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। তবে এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।শ্রীরামকাঠি বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল হান্নানের দাবি, ডাকাতেরা নয়টি সোনার দোকান, একটি সুতার দোকান এবং বাজারে অবস্থিত এক চিকিত্সকের বাড়ির মালামাল লুট করে। ডাকাতিকালে তারা নিজেদের সর্বহারা পার্টির সদস্য বলে পরিচয় দেয়।পিরোজপুরের পুলিশ সুপার বশির আহমেদ বলেন, ‘সর্বহারা পার্টির লোক—এ পরিচয় দিয়ে ডাকাতি করা হয়েছে—এটা ঠিক নয়।’ তিনি জানান, অপরাধীদের ধরতে নির্দেশ দেওয়া হয়েছে।