পিরোজপুরে বিএনপি সদস্য খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর থানা বিএনপির সদস্য মানিক মাঝিকে (৪০) খুন করেছে একদল দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার রাতে জিয়ানগর থানার বালিপাড়া ইউনিয়নের কলারন গ্রামে তাঁর নিজের বাড়িতে তাঁকে জবাই করে হত্যা করা হয়। তবে মানিককে কী কারণে হত্যা করা হয়েছে, তাঁর পরিবারের সদস্যরা সেটা জানাতে পারেনি। বালিপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাইয়ুম জমাদ্দার জানান, মানিক থানা বিএনপির সদস্য। এ হত্যাকাণ্ডের ব্যাপারে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।