পিরোজপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হলেন হাবিবুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর পৌরসভা মেয়র নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত হাবিবুর রহমান। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।আজ মঙ্গলবার পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও জেলা রিটার্নিং অফিসার শেখ মো. মনিরুজ্জামান হাবিবুর রহমানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।জানা গেছে, পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান মেয়র হাবিবুর রহমান, বিএনপি-সমর্থিত নাসিম উদ্দিন খান, স্বতন্ত্র ফজলুল হক শেখ বাবু ও আক্তারুজ্জামান। তবে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নাসিম উদ্দিন খানের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে তিনি নির্বাচন ট্রাইব্যুনালে আপিল করলে গত শনিবার তাও বাতিল হয়ে যায়। এ ছাড়া ফজলুল হক শেখ বাবু ও আক্তারুজ্জামান গত রোববার তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।পিরোজপুর জেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমীন মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনী মাঠে হাবিবুর রহমান একাই থাকায় তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।প্রসঙ্গত, বিগত জোট সরকারের আমলে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিএনপিদলীয় প্রার্থী প্রয়াত শহিদুল আলমকে পরাজিত করে হাবিবুর রহমান প্রথমবারের মতো পিরোজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন।