পিরোজপুরে ব্যবসায়ী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর শহরের কালীবাড়ি এলাকা থেকে পুলিশ আজ শনিবার সকালে রসুল শেখ নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত রসুল শেখের দুই প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আ. মালেক প্রথম আলো ডটকমকে বলেন, রসুল শেখকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে।নিহত ওই ব্যবসায়ীর ছেলে জুয়েল প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ ভোরে ঘর থেকে বের হওয়ার সময় দরজার সামনে বাবাকে শোয়া অবস্থায় দেখতে পাই। কাছে গিয়ে দেখি তাঁর গলা কাটা।’ওসি (তদন্ত) আ. মালেক আরও বলেন, আটক তিলক বকশী ও শহিদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।