পিরোজপুরে শিবিরের দুই কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরের ঝাটকাঠি এলাকা থেকে জিয়াউল হক খান ও রিয়াজুল ইসলাম শেখ নামে শিবির দুই কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের আটক করা হয়। আটক দুই কর্মীই ঝাটকাঠি এলাকার বাসিন্দা।পিরোজপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল আহম্মেদ জানান, আটক দুই ব্যক্তি এলাকায় সরকারবিরোধী পোস্টার ও লিফলেট বিতরণ করছেন—এ খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। তবে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে সরকারবিরোধী কোনো কাগজপত্র বা আপত্তিকর কোনো কাগজপত্র পাওয়া যায়নি।জেলা শিবিরের সাবেক সভাপতি নাঈম আহমেদ জানান, রিয়াজুল শিবিরের সদস্য ও জিয়াউল শিবিরের সমর্থক।