পিরোজপুরে সাঈদীর যুদ্ধাপরাধের তদন্ত চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল জামায়াতের ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ তদন্তে আবারও পিরোজপুরে তাদের কাজ শুরু করেছে। সাঈদীর যুদ্ধাপরাধ তদন্তে দলটি আজ বুধবার পঞ্চমবারের মতো পিরোজপুরে এসেছে। তদন্ত দলের প্রধান ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. হেলালউদ্দিন জানান, একজন পরিদর্শকসহ দলে ছয়জন সদস্য রয়েছেন। তদন্ত দলের সদস্যরা পিরোজপুর ও জিয়ানগর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন এবং মুক্তিযুদ্ধে সাঈদীর ভূমিকা সম্পর্কে এলাকার লোকজনের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।