পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর-খুলনা সড়কের মহিষপুরা এলাকায় আজ বিকেল পাঁচটার দিকে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। হতাহত তিন ব্যক্তিই মোটরসাইকেল আরোহী।পিরোজপুরের ট্রাফিক সার্জেন্ট ওমর ফারুক প্রথম আলো ডটকমকে জানান, পিরোজপুর থেকে একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন পিরোজপুরের শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের সবুজ ও আলামিন। আহত হাফিজুলের বাড়ি মোড়লগঞ্জের শোলখালি এলাকায়।দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যান।