পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর-বরিশাল সড়কের পিরোজপুরের সীমান্তে রাজাপুরের নৈকাঠি এলাকায় আজ রোববার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহনের একটি বাস সকাল সাড়ে নয়টার দিকে পিরোজপুর-বরিশাল সড়কের নৈকাঠী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বর্ধিত সড়কের খাদে পড়ে যায়। উল্লেখ্য, সড়কটি মেরামতের কাজ চলছিল। এতে আলামিন (২৫) ও আরিফ (১৬) নামের দু’জন নিহত হয়। নিহত আলামিন ধানসিড়ি পরিবহনের হেলপার ও বাগেরহাটের অধিবাসি। আরিফ লোকাল পরিবহনের হেলপার ও পিরোজপুর শহরের ভাইজোড়া এলাকার অধিবাসি। আহত বাস যাত্রীদের রাজাপুর ও পিরোজপুরের কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।