পিরোজপুরের চারটি ইউনিয়নের নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের চারটি ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।নির্বাচন স্থগিত হওয়া ইউনিয়ন চারটি হলো পিরোজপুর সদরের শংকর পাশা ও দুর্গাপুর এবং নাজিরপুর উপজেলার দীর্ঘা ও শ্রীরামকাঠি। দীর্ঘা ও শ্রীরামকাঠি ইউনিয়ন দুটিতে আগামী ১ এপ্রিল ও শংকর পাশা ও দুর্গাপুর ইউনিয়ন দুটিতে ২ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।আজ বুধবার বিকেল পাঁচটার দিকে মিহির সারোয়ার মোর্শেদ (উপসচিব নির্বাচন) স্বাক্ষরিত এই চারটি ইউনিয়নে নির্বাচন স্থগিতসংক্রান্ত একটি ফ্যাক্স বার্তা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেছে বলে জানা গেছে।নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চারটি ইউনিয়নের ভোটার ও কয়েকজন প্রার্থীর অভিযোগের পরেপ্রেক্ষিতে নির্বাচন কমিশন উপরিউক্ত ইউনিয়নগুলিতে নির্বাচন স্থগিত ঘোষণার আদেশ দেয়।পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমীন মল্লিক চারটি ইউনিয়নে নির্বাচন বন্ধের ফ্যাক্স বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।