পিলখানা হত্যা মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধানের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলায় আজ বুধবার সাক্ষ্য দিয়েছেন বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমান।পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে পিলখানা হত্যা মামলার বিচার চলছে।৪ জুলাই এই আদালতের বিচারক অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আকতারুজ্জামান সাক্ষ্য দিতে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ ও বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমানকে সমন দেওয়ার আদেশ দেন। গত সোমবার আদালতে সাক্ষ্য দেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ।আজ বুধবার সকাল নয়টা ৪০ মিনিটে আদালতের কার্যক্রম শুরুর হওয়ার পর সাক্ষ্য দেন শাহ মোহাম্মদ জিয়াউর রহমান।শাহ মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, সকাল সাড়ে নয়টার দিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক তাঁকে ফোন করে বলেন, বিডিআরে কিছু সমস্যা হয়েছে। তারেক জানতে চান, হেলিকপ্টার প্রস্তুত রয়েছে কি না। সকাল সাড়ে ১০টার দিকে দুটি হেলিকপ্টার উড্ডয়ন করে। পাইলটরা গাছের ফাঁকে অসংখ্য বিডিআর সদস্যকে দেখা যাচ্ছে বলে খবর দেন।শাহ মোহাম্মদ জিয়াউর রহমান জানান, বেলা সাড়ে ১১টা-১২টার দিকে সরকার থেকে নির্দেশনা আসে, পিলখানার ভেতরে বিডিআর সদস্যদের আত্মসমর্পণের উদ্দেশে প্রচারপত্র ছাড়তে হবে। সোয়া ১২টার দিকে আরেকটি হেলিকপ্টার প্রচারপত্র ছাড়তে যায়। এ সময় বিডিআর সদস্যরা গুলি করলে হেলিকপ্টারের জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়।বিমানবাহিনীর সাবেক এই প্রধান বলেন, ‘প্রধানমন্ত্রী, তাঁর নিরাপত্তা উপদেষ্টাসহ আমরা মিটিংয়ে বসি। প্রধানমন্ত্রী আমাদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেন। আমি তাঁকে আশ্বস্ত করি, ২০-২৫ মিনিটের মধ্যে বিমানবাহিনী কাজ করতে প্রস্তুত আছে। এ সময় মতিয়া চৌধুরী, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানকসহ আরও কয়েকজন নেতা বিদ্রোহীদের আত্মসমর্পণে চাপ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।’