পিলখানা হত্যাকাণ্ড: ৩০ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবার বাড়ানো হয়েছে। আদালত নতুন করে প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছেন আগামী ৩০ জুন। আজ বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা জমা দেয়নি। এরই পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক নতুন তারিখ ধার্য করেছেন।প্রসঙ্গত, গত বছর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ ও হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলা সিআইডি তদন্ত করছে। এর আগে তদন্ত শেষ না হওয়ায় কয়েক দফা প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়। এ মামলায় এ পর্যন্ত দুই হাজার ২৬৪ জন জওয়ানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।