পিলখানা হত্যাযজ্ঞ, আবু তাসনীমকে জেরা ৫ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানা হত্যাযজ্ঞ মামলায় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু তাসনীমকে জেরা করা হয়েছে। এর আগে ২১ সেপ্টেম্বর আবু তাসনীম যেসব আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, সেসব আসামির আইনজীবীরা আজ তাঁকে জেরা করেন। আগামী ৫ অক্টোবর পরবর্তী জেরার তারিখ নির্ধারণ করা হয়েছে। ওইদিন আসামি হাবিলদার রফিকুল ইসলামের আইনজীবীরা আবু তাসনীমকে জেরা করবেন। পুরান ঢাকার বখশীবাজারের আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের জন্য অস্থায়ী বিশেষ আদালত স্থাপন করা হয়। আদালতের কার্যক্রম শুরু হয় সকাল পৌনে ১০টায়। ২১ সেপ্টেম্বর মামলার তৃতীয় সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু তাসনীম সাক্ষ্য দেন।এর আগে এ মামলার দ্বিতীয় সাক্ষী নিউমার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিনকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন।