পিলখানার সিগনাল সেক্টরের ১৮৭ অভিযুক্তকে শনিবার হাজির হওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর সদর দপ্তরের সিগনাল সেক্টর ও এর সঙ্গে সংশ্লিষ্ট ১৮৭ জনকে শনিবার সকাল ১০টায় হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। অভিযুক্তদের মধ্যে ১০৭ জন পিলখানা হত্যাকাণ্ডের মামলায় কারাগারে আছেন। বাকি ৮০ জনকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলামের সভাপতিত্বে পিলখানা সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬ এ বিচারকাজ শুরু হয়। শেষ হয় সকাল সাড়ে ১০টায়। আদালতের কার্যক্রমের শুরুতেই নায়েক সুবেদার নিয়ামত উল্লাহ সিগনাল সেক্টরের ১৮৭ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। গত বছরের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানা বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।