পিলখানায় দুটি মামলায় আরও ২৩ জন গ্র্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় এবং বিস্ফোরক দ্রব্য আইনে করা পৃথক দুটি মামলায় নতুন করে ২৩ জওয়ানকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে সিআইডি। আজ সোমবার বিকেলে ২৩ জওয়ানকে আদালতে হাজির করে সিআইডি দুই দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম প্রত্যেককে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।গত ৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে ৩ মার্চ অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।বিদ্রোহের বিচার চলাকালে আসামিদের জিজ্ঞাসাবাদে হত্যা, অস্ত্র লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত জওয়ানদের পরিচয় বেরিয়ে আসায় রাষ্ট্রপক্ষ এ আবেদন করেছিল।গত বছরের ১৩ জুলাই সিআইডি পুলিশ মামলার তদন্ত করে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগসহ পৃথক ২৪টি ধারায় ডিএডি তৌহিদ, হাবিব, লতিফ ও জলিল এবং বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু, আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলীসহ ৮২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়।একই ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনে ৮০১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। এ মামলায় পিন্টু ও তোরাব আলীকে আসামি করা হয়নি।