পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞে নিহতদের প্রতি শ্রদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকী। গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহী জওয়ানেরা নারকীয় হত্যাযজ্ঞ চালান। এতে প্রাণ হারায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন।দিবসটি উপলক্ষে নিহত সেনাসদস্যদের স্মরণে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বনানীতে সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল হক, তিন বাহিনীর প্রধান, বিডিআরের মহাপরিচালক এবং নিহতদের পরিবার শ্রদ্ধা জানায়।প্রধান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বিকেলে এখানে শ্রদ্ধা জানাবেন বলে জানা গেছে। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করছে।