পিলখানায় বিডিআর বিদ্রোহ: দুটি মামলার শুনানি ৩ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিডিআর বিদ্রোহসংক্রান্ত হত্যা ও লুটপাট এবং বিস্ফোরকদ্রব্য আইনে করা পৃথক দুটি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। একই সঙ্গে আগামী ৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক আজ বুধবার এ আদেশ দেন। আজ ৮০১ জন আসামিকে আদালতে হাজির করা হয়। আসামির সংখ্যা বেশি হওয়ায় আলিয়া মাদ্রাসায় অস্থায়ী বিশেষ জজ আদালত স্থাপন করে আসামিদের হাজির করা হয়।গত বছরের ১৩ জুলাই হত্যা, লুটপাট, অগ্নিসংযোগসহ পৃথক ২৪টি ধারায় ৮২৪ জনকে আসামি করে সিআইডি অভিযোগপত্র দেয়। এর মধ্যে ২১ জন আসামি পলাতক রয়েছেন এবং দুজন আসামি মারা গেছেন। আর বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় ৮০৮ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। হত্যা মামলায় বিএনপির নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলীসহ ২৩ জন বেসামরিক ব্যক্তি আসামি রয়েছেন।