পিলখানায় বিডিআর বিদ্রোহে ৩২৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তরের বিভিন্ন পরিদপ্তর ও রাইফেলস স্পোর্টস বোর্ডের (আরএসবি) জওয়ানদের বিদ্রোহের মামলায় আজ রোববার রায় ঘোষণা করা হয়েছে। এ মামলায় মোট ৩৩৬ আসামির মধ্যে ৩২৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা এবং সাতজনকে খালাস দেওয়া হয়েছে।আদালতের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন পিলখানার দরবার হলে এ রায় ঘোষণা করেন।এর মধ্যে ৩৭ জনকে সাত বছর, ১৯ জনকে ছয় বছর, দুজনকে পাঁচ বছর ছয় মাস, ৩৩ জনকে পাঁচ বছর, চারজনকে চার বছর ছয় মাস, ৯০ জনকে চার বছর, একজনকে সাড়ে তিন বছর, ৯৩ জনকে তিন বছর, পাঁচজনকে আড়াই বছর, ২১ জনকে দুই বছর, পাঁচ জনকে দেড় বছর, ১১ জনকে এক বছর, একজনকে ছয় মাস এবং সাতজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ সংঘটিত হয়। ওই বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।