পিলখানায় মামলার বিচারকাজ ১২ অক্টোবর পর্যন্ত মুলতবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানা হত্যাযজ্ঞ মামলার বিচারকাজ আজ বুধবার সকাল সাড়ে নয়টার শুরু হয়। আদালতে মামলার তৃতীয় সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু তাসনিমকে জেরা করা হয়। মামলার বিচারকাজ আগামী ১২ অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়েছে। রাজধানীর বকশিবাজার মাঠে পিলখানা হত্যাযজ্ঞ মামলার বিচারের জন্য স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে এ বিচারকাজ শুরু হয়। মামলার তৃতীয় সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু তাসনিমকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর আদালতের বিচার কার্যক্রম হয়।