পিলখানায় হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিচারের জন্য অস্থায়ী আদালতের ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানায় হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ৮২৪ জনের মামলার বিচার পরিচালনার জন্য আজ বুধবার অস্থায়ী আদালতের ঘোষণা দেওয়া হয়েছে। রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার-সংলগ্ন মাঠে এ আদালত স্থাপন করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ৯-এর উপধারা-২ অনুসারে এ-সংক্রান্ত ঘোষণা সরকারি গেজেটে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। এ আদালতে বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত নিউমার্কেট থানার মামলা, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের মামলা এবং ঢাকা মেট্রো মহানগর দায়রা জজ আদালতের মামলার বিচারকাজ অনুষ্ঠিত হবে। গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে ৫৭ জন কর্মকর্তা ও তিনজন নারীসহ ৭৪ জন নিহত হন।