পিলু মোমতাজ সংগীত পরিষদের অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শতকের আশির দশকের জনপ্রিয় শিল্পী হিসেবে শ্রোতাদের মাতিয়েছিলেন পিলু মোমতাজ। সুরেলা কণ্ঠে পপগান গেয়ে সংগীতপ্রেমীদের মধ্যে ছড়িয়েছেন অপার আনন্দ। গত বছর প্রয়াত হয়েছেন এই শিল্পী। এই গুণী শিল্পীর স্মরণে মীনা বড়ুয়াকে সভাপতি ও ফরিদুল হককে সাধারণ সম্পাদক করে গঠিত হলো পিলু মোমতাজ সংগীত পরিষদ। সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এই সংগঠনের অভিষেক ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুপু খান।