পিশাচ রানী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলিয়া রবার্টস এবার আবির্ভূত হচ্ছেন পিশাচ রানী হিসেবে। চলছে গ্রিম ভাইদের রূপকথা অবলম্বনে স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান নামের ছবির নতুন সংস্করণের কাজ। সেখানে জুলিয়া রবার্টসের সঙ্গে অভিনয় করছেন হলিউডের অভিনয়শিল্পী লিলি কলিনস। জুলিয়ার নতুন রূপ দেখে তিনি বলেন, ‘পিশাচ রানীর চরিত্রে জুলিয়া দুর্দান্ত অভিনয় করেছেন! অভিনয় এত ভালো হয়েছে যে সত্যিকারের জুলিয়া রবার্টসকে আপনি ভুলে যাবেন।’ এএনআই।