পিস্তল দেখিয়ে শাসালেন সাংসদ! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশনের টক শোয়ে উত্তপ্ত বাক্যবিনিময়ের সঙ্গে হাতাহাতির ঘটনা হয়তো শোনা যায়। কিন্তু পিস্তল বের করে প্রতিপক্ষকে ধমক দেওয়া বোধ এই প্রথম। আজ শনিবার জর্ডানের এক টেলিভিশনের টক শোয়ে এ ঘটনা ঘটে।আলোচনার এক সময় সাংসদ মোহাম্মদ শায়োবকা পিস্তল বের করে প্রতিপক্ষ মনসুর সাইফ আল-দিন মুরাদকে ধমক দেন। শায়োবকা একপর্যায়ে মনসুর সাইফের দিকে জুতাও ছুড়ে মারেন।টক শোয়ের উপস্থাপাক দৌড়ে এসে শায়োবকা ও মনসুরের হাতাহাতি থামানোর চেষ্টা করেন। লড়াই চলা অবস্থায় অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।