পিস্তলসহ স্কুলছাত্র গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা-নরেনবাজার এলাকা থেকে গতকাল বুধবার রাতে একটি পিস্তল ও তিনটি গুলিসহ রাকিব উদ্দীন নামের এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।রাকিব স্থানীয় হুমায়ন রেজা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তার বাড়ি শিবগঞ্জের সীমান্তবর্তী পারচৌকা গ্রামে। বাবার নাম তমিজ উদ্দিন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে ১২টার দিকে মনাকষা-নরেনবাজারে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাকিবের এক সহযোগী পালিয়ে গেলেও সে ধরা পড়ে। পরে পুলিশ রাকিবের দেহ তল্লাশি করে একটি পিস্তল, তিনটি গুলি ও একটি ম্যাগাজিন পায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দীন আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, এ ব্যাপার থানায় মামলা হয়েছে।