পিয়ংইয়ংয়ে এপির ব্যুরো অফিস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমা সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ব্যুরো অফিস চালু করেছে। এপির প্রধান টম কার্লি বলেন, বিশ্বের অন্যান্য দেশে এপির ব্যুরোগুলোর মতো মান বজায় রেখে এই দপ্তরটিও কাজ করবে। উত্তর কোরিয়ার সব গণমাধ্যমই রাষ্ট্র-পরিচালিত। দেশের বেশির ভাগ মানুষেরই ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। বিদেশি সাংবাদিকদের নানা সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। এপি জানায়, ব্যুরোতে উত্তর কোরিয়ার দুজন স্থায়ী প্রতিবেদক থাকবেন। আর তাঁদের তত্ত্বাবধান করবেন সিউল-ভিত্তিক দুজন মার্কিন সাংবাদিক।২০০৬ সালে বার্তা সংস্থাটি একটি ভিডিও ব্যুরো স্থাপনের মধ্য দিয়ে পিয়ংইয়ংয়ে তাদের কার্যক্রম শুরু করে। বিবিসি জানায়, চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার একটি দপ্তর সেখানে আগে থেকেই রয়েছে।