পীতসাগরে উত্তর কোরিয়ার জাহাজডুবি, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পীতসাগরে গতকাল শুক্রবার উত্তর কোরিয়ায় নিবন্ধন হওয়া একটি পণ্যবাহী জাহাজ ডুবে দুজন নিহত হয়েছে। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনার পর এখনো জাহাজের ১৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে। চীনের পরিবহন মন্ত্রণালয়ের অধীন রেস্কু অ্যান্ড সেলভেজ সেন্টারের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি আরও জানায়, জাহাজটি চীনের জিয়ানসু প্রদেশের লিয়ানইয়ুনগ্যাং পোর্টের ১২০ নটিক্যাল মাইল পূর্ব এলাকা দিয়ে চলছিল। ওই সময় প্রবল ঝড়ের কারণে ভেতরে পানি ঢুকলে জাহাজটি ডুবে যায়। প্রতিবেদনে বলা হয়, জাহাজের মোট ২০ জন যাত্রীর মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। তবে, প্রবল ঝোড়ো হাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। রয়টার্স।