পীরগঞ্জে বক্তৃতা ও বিতর্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পীরগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা। গত ২৭ সেপ্টেম্বর পীরগঞ্জ আরডিআরএস প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত হয় দিনব্যাপী অনুষ্ঠানমালা। গ্রামের অবহেলিত, হতদরিদ্র ও শ্রমজীবী মানুষের সন্তানদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ‘সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকারের ভূমিকাই মুখ্য’ প্রতিপাদ্য বিষয়ের পক্ষে-বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারকের দায়িত্বে ছিলেন রাসেদুল আলম, স্কুলশিক্ষক বিনোদচন্দ্র রায় ও অতুলচন্দ্র রায়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কামরুল হাসান ও মো. জাহিদুজ্জামান।