পীরগঞ্জে রাতভর ‘জিতুয়া উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দঘন পরিবেশে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনুষ্ঠিত হলো ‘জিতুয়া উৎসব’। কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে ৩০ সেপ্টেম্বর বিভিন্ন গ্রামে ও পাড়া-মহল্লা এবং বাড়ির আঙিনায় রাতভর চলে এ উৎসব। মনের আশা পূরণ, সমস্যার সমাধান বিশেষ করে সন্তান লাভের আশা নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে জিতুয়া উৎসব পালনের প্রবণতা দেখা যায়। এ উপলক্ষে রাতভর কীর্তন, নাচ-গান, কৌতুকসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপভোগ করেন হাজারও মানুষ। আয়োজকেরা বিতরণ করেন নারকেল, মিষ্টি, সন্দেশ, পিঠা-পুলি।