পীরগঞ্জে স্কুল বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পরিবারের অসচেতনতাই গর্ভবতী, প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর একমাত্র কারণ’ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্কুল বিতর্ক প্রতিযোগিতা ২৩ জানুয়ারি পীরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কিশোর শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ ও মানবকল্যাণ পরিষদ (এমকেপি) এ স্কুলবিতর্কের আয়োজন করে। পীরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও পাইলট উচ্চবিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী পক্ষে-বিপক্ষে বিতর্কে অংশ নেয় এবং দুই শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতা উপভোগ করে। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজল কুমার কুণ্ডু। প্রধান অতিথি হিসেবে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হালিমা খাতুন, বিশেষ অতিথি হিসেবে প্রথম আলোর পীরগঞ্জ প্রতিনিধি কাজী নুরুল ইসলাম এবং বিতর্কের বিচারকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, ফেরদৌসী বেগম, মেহেবুবা আক্তার ও সাজ্জাদ হোসেন বক্তব্য দেন। প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন কাজল কুমার কুন্ডু ও হালিমা খাতুন।