পীরগাছায় ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার পাঠক শিকড় বালিকা উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ৩১ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে তা অনুষ্ঠিত হয়।দিনভর খেলাধুলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঠক শিকড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সুনীল চন্দ্র সেন, নাজমা খাতুন, অনিল সরকার, আবদুল হালিম, জেসমিন আরা বেগম, নূরে আলম সিদ্দিকী প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পাঠক শিকড় বালিকা উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে।