পীরগাছায় বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার কান্দির হাট উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১২ এপ্রিল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দিনভর বিভিন্ন প্রকার খেলাধুলা অনুষ্ঠিত হয়। বিকেলে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। কোব্বাদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নজরুল ইসলাম খান, এ বি এম মিজানুর রহমান, আবদুল হক, আবদুুল কাদের মণ্ডল, আবদুুল মান্নান, আমিনুল ইসলাম, শামছুল আলম, মোখলেছুর রহমান প্রমুখ। সন্ধ্যায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সংগীত পরিবেশন করেন মিথিলা, সুমি, বিথী, তমা, শিল্পী রানী, মাহমুদা, আশা, সিমু, জুঁই, রাকিবুল ইসলাম, রকি, মিলন, জুয়েল রানা, হান্নান আকতার, আবু সাঈদ, খোকন, আলামিন ও রবিউল।