পুঁজিবাজারে অস্থিরতার জন্য সরকার ও এসইসির ভুল সিদ্ধান্ত দায়ী: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে অস্থিরতার পেছনে সরকার ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কিছু ভুল সিদ্ধান্ত দায়ী বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, এই ভুলগুলো শনাক্ত করে দুই দিনের মধ্যে বাজারে স্থিতিশীলতা আনার চেষ্টা করা হবে।আজ শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কানাডার আন্তর্জাতিক সহযোগিতা-বিষয়ক মন্ত্রী বেভারলি জে ওড়ার সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজারের বর্তমান সংকটের মূল কারণ হচ্ছে আস্থার অভাব। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ নেওয়া হলেও সবই ব্যর্থ হয়েছে। আস্থা তৈরি করাই এখন আমাদের মূল কাজ।অর্থমন্ত্রী আরও বলেন, যারা শেয়ারবাজারে কারসাজি করছে, তাদের ব্যাপারে অনুসন্ধান চলছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।