পুঁজিবাজারে অস্থিরতার জন্য সরকার দায়ী : খন্দকার মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই পুঁজিবাজারে ধস নামে। বিনিয়োগকারীরা সর্বস্বান্ত হয়ে রাস্তায় বসে যান। ১৯৯৬ সালে পুঁজিবাজারে ব্যাপক দরপতনের কথা তুলে ধরে তিনি বলেন, ওই সময়ও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তিনি অভিযোগ করেন, সাধারণ বিনিয়োগকারীদের লাখ লাখ টাকা লুট করা হয়েছে এবং হচ্ছে। তিনি দাবি করেন, বিএনপির আমলে কখনো পুঁজিবাজারে এমন অবস্থা সৃষ্টি হয়নি।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের এক আলোচনায় মোশাররফ হোসেন এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৫তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।