পুঁজিবাজারে বেশ কয়েকটি দুষ্ট কোম্পানি রয়েছে: সংসদে অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শেয়ারবাজারে কিছু দুষ্ট কোম্পানি আছে, যে কোম্পানিগুলো বার্ষিক সাধারণ সভা (এজিএম) করে না, লভ্যাংশ দেয় না। তিনি বলেন, ‘এই দুষ্ট কোম্পানিগুলোকে আমরা মাঝেমধ্যে শাসন করার চেষ্টা করি। কিন্তু আইনে আমাদের ক্ষমতা নেই।’অর্থমন্ত্রী আজ মঙ্গলবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। অর্থমন্ত্রীর উপাত্তে অবশ্য কিছু ভুল ছিল। তিনি জেড ক্যাটাগরিকে ভুল করে এন ক্যাটাগরি উল্লেখ করেন। তিনি এন ক্যাটাগরিকে দুষ্ট কোম্পানি বলেন।ডিএসইর তথ্য অনুসারে জেড ক্যাটাগরিতে ৩২টি কোম্পানি রয়েছে, যেগুলো এজিএম করে না, লভ্যাংশ দেয় না। এন ক্যাটাগরি হলো যেসব কোম্পানি নতুন তালিকাভুক্ত হয়েছে, কিন্তু এখনো এজিএম করেনি। প্রাপ্ত তথ্য অনুসারে এন ক্যাটাগরিতে ১১ কোম্পানি রয়েছে। ভালো কোম্পানি, যেগুলো এজিএম করে এবং ১০ শতাংশ বা তার বেশি হারে লভ্যাংশ দেয়। এর সংখ্যা ১৯১। আর বি ক্যাটাগরি হলো এজিএম করেছে, কিন্তু লভ্যাংশ দিয়েছে ১০ শতাংশের নিচে। এর সংখ্যা ২৫টি।অর্থমন্ত্রী সংসদকে বলেন, দেশের পুঁজিবাজার খুবই সীমিত পর্যায়ে রয়েছে। এখান থেকে মূলধন আহরণ হয় খুবই কম। সরকার সম্প্রতি এর প্রাণ সঞ্চার করেছে।