পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্যে দ্বিমত ডিএসই সভাপতির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড এবং ব্যাংকের বিনিয়োগ নিয়ে গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মন্তব্যের সঙ্গে একমত নন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান। তার মতে, ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করেই পুঁজিবাজারে বিনিয়োগ করে থাকে। তিনি আরও বলেন, পুঁজিবাজারকে শক্তিশালী করার জন্য বিভিন্ন মিউচুয়াল ফান্ড ও ব্যাংকের বিনিয়োগের বিকল্প নেই। রকিবুর রহমান জানান, ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পৃথক প্রতিষ্ঠান গঠন করেই পুঁজিবাজারে বিনিয়োগ করে। ‘পুঁজিবাজারে ব্যস্ত থাকায় ব্যাংকিং কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে’—অর্থমন্ত্রীর এমন অভিযোগ উড়িয়ে দেন তিনি। ডিএসইর সভাপতির মতে, দু-একটি ঘটনা ছাড়া পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো।