পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ রোববার সপ্তাহের প্রথম দিনে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনের শেষে দুই বাজারেই সূচক ও লেনদেন বেড়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ৫.৩২ শতাংশ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক (সিএসই) মূল্যসূচক সাড়ে চার শতাংশের বেশি বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ সাধারণ মূল্যসূচক ২১৫.৩৮ পয়েন্ট বেড়ে ৪২২৬.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আজকের লেনদেন শুরু হয় সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে। পাঁচ মিনিটে কমে যায় ২৮ পয়েন্ট। এর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী হয় এবং তা অব্যাহত ছিল লেনদেনের শেষ পর্যন্ত। ডিএসইতে আজ ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৯টিরই দাম বেড়েছে, কমেছে ১০টির আর অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৯০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬১ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হল: এনবিএল, গ্রামীণফোন, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউসিবিএল, মার্কেন্টাইল ব্যাংক, আরএন স্পিনিং, সাউথইস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংক।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৫৩০.৯৬ পয়েন্ট বেড়ে ১২২২২.২২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮১টিরই দাম বেড়েছে, কমেছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা বেশি।