পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে: খায়রুল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান খায়রুল হোসেন বলেছেন, ‘বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে এসইসির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।’ আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে এসইসিতে যোগদান শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।খায়রুল হোসেন বলেন, সব স্টেক হোল্ডারের অংশগ্রহণে পুঁজিবাজারকে এমনভাবে তৈরি করা হবে, যেন দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তিনি বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা যাতে প্রতারিত না হন এবং বাজার যাতে মৌলভিত্তির ওপর থাকে, সে ব্যাপারে এসইসি সচেষ্ট হবে।’এ সময় এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী উপস্থিত ছিলেন।