পুঁজিবাজারে স্বচ্ছতা থাকলে অস্বাভাবিক উত্থান-পতন কমবে: অর্থ উপদেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বলেছেন, পুঁজিবাজারে স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনা গেলে এবং ক্রমান্বয়ে এটা বাড়লে অস্বাভাবিক উত্থান-পতন অনেকাংশেই কমানো যাবে।আজ শনিবার সকালে ঢাকার একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট রিফর্ম ইন বাংলাদেশ: ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কনস্টট্রেইন্ট’ শীর্ষক দিনব্যাপী আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মশিউর রহমান বলেন, শিল্প বিকাশে দেশের নতুন প্রজম্মকে বিনিয়োগে উত্সাহী করতে স্বচ্ছতা ও দায়বদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথির বক্তব্যে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন বলেন, সম্প্রতি পুঁজিবাজারে বড় ধরনের ধরপতনের পর এসইসি পুনর্গঠন করা হচ্ছে। বর্তমান কমিশন সবার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বর্তমান আইনের প্রয়োগ এবং প্রয়োজনে বিদ্যমান আইনের সংশোধন ও নতুন আইন প্রণয়ন করা হবে। তিনি আরও বলেন, পুঁজিবাজারকে কাজে লাগাতে পারলে দেশের শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হবে।