পুঁজিবাজারের কারসাজিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের কারসাজির পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানান, পুঁজিবাজারের কারসাজির পেছনে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেছে এ-সংক্রান্ত তদন্ত কমিটি। তবে এসব ব্যক্তির নাম এই মুহূর্তে প্রকাশ করা হবে না বলেও জানান তিনি।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন শুরু হয়।